Sajek Valley Travel Guide A to Z | সাজেক ভ্রমণ গাইড 2026

 Sajek Valley Travel Guide A to Z | সাজেক ভ্রমণ গাইড 2026


বাংলাদেশে যদি এমন কোনো জায়গার কথা বলা হয় যেখানে পাহাড়, মেঘ আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়, তাহলে সবার আগে যে নামটি আসে তা হলো সাজেক ভ্যালি। এটি রাঙ্গামাটি জেলার পাহাড়ি অঞ্চলে অবস্থিত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

বর্তমানে সাজেক ভ্যালি ভ্রমণ বাংলাদেশের টপ ট্রাভেল ডেস্টিনেশনগুলোর একটি। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে ভিড় জমায় মেঘের রাজ্য, সবুজ পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য এবং শান্ত পরিবেশ উপভোগ করার জন্য।

এই সম্পূর্ণ ট্রাভেল গাইডে আপনি জানতে পারবেন সাজেক ভ্যালি কোথায়, কীভাবে যাবেন, সাজেক ভ্রমণের খরচ ও বাজেট, সেরা রিসোর্ট ও থাকার ব্যবস্থা, খাবার এবং প্রয়োজনীয় ভ্রমণ টিপস।

আপনি যদি কম খরচে সুন্দর একটি ট্রিপ প্ল্যান করতে চান, তাহলে এই গাইডটি আপনার জন্য খুবই সহায়ক হবে। 

     ** সাজেকে রিসোর্ট বুকিং করতে কল করুন : 01744482962 **


সাজেক ভ্যালি কোথায় ?

সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত একটি মনোরম পাহাড়ি পর্যটন কেন্দ্র। তবে মজার বিষয় হলো, সাজেক যেতে হলে বেশিরভাগ ভ্রমণকারীকে খাগড়াছড়ি হয়ে যাতায়াত করতে হয়।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৮০০ ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি উপত্যকাটি তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। চারদিকে সবুজ পাহাড়, ভাসমান মেঘের সমুদ্র এবং মনোরম ঠান্ডা আবহাওয়া সাজেক ভ্যালিকে ভ্রমণপ্রেমীদের স্বপ্নের গন্তব্যে পরিণত করেছে।

সাজেক ভ্যালির সবচেয়ে জনপ্রিয় দুটি দর্শনীয় স্থান হলো রুইলুই পাড়া (Ruilui Para) এবং কংলাক হিল (Konglak Hill)। বিশেষ করে কংলাক হিল থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য সত্যিই অসাধারণ এবং ভ্রমণকারীদের জন্য অন্যতম আকর্ষণ।


Sajek Valley



🚌 সাজেক ভ্যালি কীভাবে যাবেন (How to Go to Sajek Valley)


বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায়, ভারতের মিজোরাম সীমান্ত ঘেঁষে অবস্থিত একটি পাহাড়ি উপত্যকা। দেশের প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় অনেকের মনে প্রশ্ন জাগে—কীভাবে সাজেক ভ্যালি যাওয়া যায়?

এই গাইডে আপনি জানতে পারবেন সাজেক যাওয়ার সেরা রুট, সহজ উপায় এবং সম্পূর্ণ যাত্রা পরিকল্পনা। সাজেক ভ্রমণের জন্য সাধারণত সবাই যাত্রা শুরু করে Dhaka থেকে-

🚍 ধাপ ১: ঢাকা থেকে খাগড়াছড়ি

সাজেক ভ্রমণের জন্য বেশিরভাগ মানুষই ঢাকা থেকে যাত্রা শুরু করে প্রথমে খাগড়াছড়ি যায়।

ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার জন্য বিভিন্ন এসি ও নন-এসি বাস সার্ভিস রয়েছে।

এসি বাস:
গ্রীন লাইন, দেশ ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, সেন্টমার্টিন হুন্দাই, শ্যামলী পরিবহন, ঈগল পরিবহন

নন-এসি বাস:
শ্যামলী এনআর, শ্যামলী এসপি, শান্তি পরিবহন, এস আলম, ইকোনো পরিবহন, সেন্টমার্টিন পরিবহন

👉 বাস ছাড়ে: গাবতলী, কল্যাণপুর, শ্যামলী, কলাবাগান, ফকিরাপুল, কমলাপুর, সায়দাবাদ, আরামবাগ, আব্দুল্লাহপুর
👉 সময় লাগে: প্রায় ৮–১০ ঘণ্টা

📞 ঘরে বসে টিকিট করতে চাইলে: 01744482962 (ট্রাভেল সার্ভিস সহ)


 বাস ভাড়া

বাসের ধরন

ভাড়ার পরিমাণ

বিজনেস ক্লাস এসি বাস

১৬০০ টাকা 

ইকোনমি ক্লাস এসি বাস

১২০০ টাকা 

বিজনেস ক্লাস নন এসি বাস

৮৫০ টাকা

ইকোনমিক ক্লাস নন এসি বাস

৭৫০ টাকা


ধাপ ২: খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালি

ঢাকা থেকে বাসে করে খাগড়াছড়ি পৌঁছানোর পর নামার সঙ্গে সঙ্গেই খুব সহজে পরবর্তী যাত্রার ব্যবস্থা করতে পারবেন। সাধারণত বাস যেখানেই নামায়, তার কাছাকাছিই খাগড়াছড়ি জীপ মালিক সমিতির অফিস অবস্থিত, যা শাপলা চত্বর এলাকায় । তবে সকালের নাস্তা নাস্তা বা ফ্রেশ হওয়ার জন্য খাগড়াছড়ির  এফএনএফ রেস্টুরেন্টে নামতে পারেন। বাস থেকে নেমে ফ্রেশ হয়ে নাস্তা সেরে আপনারা অটো নিয়ে শাপলা চত্বরে যেতে পারবেন, অটো ভাড়া ৫ থেকে ১০ টাকা নেবে ।

শাপলা চত্বরের  মালিক সমিতির অফিস থেকেই সাজেক যাওয়ার জন্য জীপ বা মাহিন্দ্রা গাড়ি ভাড়া করা যায়। সাধারণত এসব গাড়ি ২–৩ দিনের জন্য পুরোটা রিজার্ভ করতে হয়। প্রতিটি জীপে প্রায় ১২ থেকে ১৩ জন যাত্রী বসতে পারে, তাই যদি আপনার দল ছোট হয়, তাহলে অন্য কোনো দলের সঙ্গে শেয়ার করে নেওয়াই ভালো।

আপনি যদি নিজে থেকে গ্রুপ খুঁজে নিতে অসুবিধায় পড়েন, তাহলে জীপ সমিতির অফিসে জানালেই তারা অন্য যাত্রীদের সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে থাকে, ফলে সহজেই আপনার 

ভ্রমণের ব্যবস্থা হয়ে যায়। পাহাড়ি রাস্তা দিয়ে প্রায় ২–৩ ঘণ্টার যাত্রায় পৌঁছে যাবেন সাজেকে।


পিকআপ গাড়ি / সাদা চান্দের গাড়ির ভাড়ার তালিকা 

 (খাগড়াছড়ি – সাজেক – খাগড়াছড়ি)


স্থান সমূহ

প্রকৃত ভাড়া

  বিবরণ 

খাগড়াছড়ি হতে সাজেক

৭৫০০ টাকা 

সকালে গিয়ে বিকেলে আসা

খাগড়াছড়ি হতে সাজেক

৯০০০ টাকা 

আসা যাওয়া ও এক রাত যাপন

খাগড়াছড়ি হতে সাজেক

১১০০০ টাকা

আসা-যাওয়া, এক রাত্রি  যাপন আলুটিলা গুহা, তারেং রিচাং ঝর্ণা ও ঝুলন্ত ব্রিজ ।

খাগড়াছড়ি হতে সাজেক

১২০০০ টাকা

আসা যাওয়া ও ২ রাত যাপন


খাগড়াছড়ি হতে সাজেক

১৪০০০ টাকা 

আসা যাওয়া ও ২ রাত যাপন,আলুটিলা গুহা, তারেং রিচাং ঝর্ণা ও ঝুলন্ত ব্রিজ ।



বিঃদ্রঃ এই গাড়িতে সর্বোচ্চ  ১২ জন পর্যন্ত চড়তে পারবে। গাড়ি ভাড়ার বাহিরে সাজেকে প্রতিজন ২০ টাকা এবং গাড়ির জন্য ১০০ টাকা পর্যটককে বহন করতে হবে। গাড়ি যদি সকালের স্কটের পরিবর্তে বিকেলে নেমে তাহলে ৫০০ টাকা এক্সট্রা যোগ করতে হবে।

জীপ গাড়ি / সবুজ চান্দের গাড়ির ভাড়ার তালিকা 
 (খাগড়াছড়ি – সাজেক – খাগড়াছড়ি)

স্থান সমূহ

প্রকৃত ভাড়া

  বিবরণ 

খাগড়াছড়ি হতে সাজেক

৭০০০ টাকা 

সকালে গিয়ে বিকেলে আসা

খাগড়াছড়ি হতে সাজেক

৮৩০০ টাকা 

আসা যাওয়া ও এক রাত যাপন

খাগড়াছড়ি হতে সাজেক

৯৭০০ টাকা

আসা-যাওয়া, এক রাত্রি  যাপন আলুটিলা গুহা, তারেং রিচাং ঝর্ণা ও ঝুলন্ত ব্রিজ ।

খাগড়াছড়ি হতে সাজেক

১০৫০০ টাকা

আসা যাওয়া ও ২ রাত যাপন


খাগড়াছড়ি হতে সাজেক

১২০০০ টাকা 

আসা যাওয়া ও ২ রাত যাপন,আলুটিলা গুহা, তারেং রিচাং ঝর্ণা ও ঝুলন্ত ব্রিজ ।



সাফারী জীপ গাড়ির ভাড়ার তালিকা 

 (খাগড়াছড়ি – সাজেক – খাগড়াছড়ি)

স্থান সমূহ

প্রকৃত ভাড়া

  বিবরণ 

খাগড়াছড়ি হতে সাজেক

৭০০০ টাকা 

সকালে গিয়ে বিকেলে আসা

খাগড়াছড়ি হতে সাজেক

৮০০০ টাকা 

আসা যাওয়া ও এক রাত যাপন

খাগড়াছড়ি হতে সাজেক

১০০০০ টাকা

আসা-যাওয়া, এক রাত্রি  যাপন আলুটিলা গুহা, তারেং রিচাং ঝর্ণা ও ঝুলন্ত ব্রিজ ।

খাগড়াছড়ি হতে সাজেক

১১০০০ টাকা

আসা যাওয়া ও ২ রাত যাপন


খাগড়াছড়ি হতে সাজেক

১২৫০০ টাকা 

আসা যাওয়া ও ২ রাত যাপন,আলুটিলা গুহা, তারেং রিচাং ঝর্ণা ও ঝুলন্ত ব্রিজ ।



সি এন জি  ভাড়ার তালিকা 

 (খাগড়াছড়ি – সাজেক – খাগড়াছড়ি)

আপনারা যদি ২-৪ জনের গ্রুপ হয়ে থাকেন তাহলে খাগড়াছড়ি থেকে সিএনজি নিয়ে সাজেকে আসতে পারবেন ।

স্থান সমূহ

প্রকৃত ভাড়া

  বিবরণ 

খাগড়াছড়ি হতে সাজেক

৩০০০ টাকা 

শুধু সাজেক য্ওয়া

খাগড়াছড়ি হতে সাজেক

৪২০০  টাকা 

সকালে গিয়ে বিকেলে আসা

খাগড়াছড়ি হতে সাজেক

৫২০০  টাকা

সাজেকে ১ রাত্রি  যাপন 

খাগড়াছড়ি হতে সাজেক

৬২০০ টাকা

সাজেকে ২ রাত্রি  যাপন


খাগড়াছড়ি হতে সাজেক

৬২০০ টাকা  

আসা যাওয়া ও ১ রাত যাপন 

 আলুটিলা – রিসাং ঝর্ণা, তারেং, জেলা পরিষদ পার্ক ।



খাগড়াছড়ি হতে সাজেক

৭২০০ টাকা

আসা যাওয়া ও ২ রাত যাপন 

 আলুটিলা – রিসাং ঝর্ণা, তারেং, জেলা পরিষদ পার্ক ।



ঢাকা ছাড়া দেশের অন্যান্য শহর থেকে সাজেক ভ্রমনের রুট


🚍 চট্টগ্রাম থেকে সাজেক যাওয়ার উপায়
⏰ গুরুত্বপূর্ণ টিপস

চট্টগ্রাম থেকে সরাসরি সাজেক যাওয়া যায় না—প্রথমে আপনাকে যেতে হবে খাগড়াছড়ি। সেখান থেকেই মূলত সাজেকের যাত্রা শুরু হয়।

চট্টগ্রামের বিআরটিসি কাউন্টার, কদমতলী এবং অক্সিজেন মোড় থেকে নিয়মিত খাগড়াছড়িগামী বাস পাওয়া যায়। যারা আরামদায়ক ভ্রমণ চান, তারা এসি বাস হিসেবে বিআরটিসি বা শান্তি পরিবহন বেছে নিতে পারেন।

অন্যদিকে, অক্সিজেন মোড় থেকে লোকাল বাসও বেশ ভালো সংখ্যায় চলাচল করে। নন-এসি বাসের মধ্যে এই রুটে শান্তি পরিবহন তুলনামূলক ভালো সার্ভিস দিয়ে থাকে।

খাগড়াছড়ি পৌঁছানোর পর শাপলা চত্বর এলাকা থেকে জীপ বা মাহিন্দ্রা ভাড়া করে সহজেই সাজেক যেতে পারবেন।

  • সকালে চট্টগ্রাম থেকে রওনা দিলে অনেক সময় সকালের স্কট (army escort) মিস হয়ে যেতে পারে

  • তাই সবচেয়ে ভালো হয় ভোর ৫টার দিকে গাড়ি রিজার্ভ করে খাগড়াছড়ি পৌঁছানো

  • সেটা সম্ভব না হলে আগের দিন খাগড়াছড়িতে এসে রাত কাটানোই ভালো

👉 এতে পরদিন সকাল ১০টার স্কটে ঢুকে সাজেকের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে পারবেন।

যারা ২ রাতের প্ল্যানে যাচ্ছেন, তারা চাইলে প্রথম দিন বিকেলের স্কট (2টা) দিয়েও যেতে পারেন—তাতেও ঘুরে দেখার যথেষ্ট সময় পাবেন।


🏞️ বান্দরবান থেকে সাজেক যাওয়ার উপায়

বান্দরবান ভ্রমণ শেষে সাজেকে যেতে চাইলে প্রথমে আপনাকে চট্টগ্রামে আসতে হবে।

বান্দরবান বাস স্ট্যান্ড থেকে প্রতি ঘন্টায় চট্টগ্রামের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়, যা আপনাকে নামিয়ে দেবে বহদ্দারহাটে। সেখান থেকে অক্সিজেন মোড় গিয়ে খাগড়াছড়ির বাস ধরতে পারবেন।

এই রুটে শান্তি পরিবহন সবচেয়ে নির্ভরযোগ্য সার্ভিস দেয়।

খাগড়াছড়ি পৌঁছে শাপলা চত্বর থেকে জীপ/মাহিন্দ্রা ভাড়া করে সাজেক যেতে পারবেন।

🚙 বিকল্প উপায়

যদি আপনার দলে ১০–১২ জন থাকে, তাহলে বান্দরবান থেকেই জীপ রিজার্ভ করে রাঙ্গামাটি হয়ে খাগড়াছড়ি হয়ে সাজেক যেতে পারেন।

এই রুটে যাত্রা করলে পথে সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়, ফলে ভ্রমণ অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে।


🌊 কক্সবাজার থেকে সাজেক যাওয়ার উপায়

কক্সবাজার থেকে সাজেক যেতে হলেও একইভাবে আগে খাগড়াছড়ি যেতে হবে।

শান্তি পরিবহন প্রতিদিন রাত ৯টা ও ১০টায় কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে দুটি নন-এসি বাস ছাড়ে।

  • 💰 ভাড়া: জনপ্রতি প্রায় ৭৫০ টাকা

খাগড়াছড়ি পৌঁছে সেখান থেকে জীপ ভাড়া করে সাজেক যেতে পারবেন।

একই রুট ব্যবহার করে সাজেক থেকে কক্সবাজারেও ফিরে যাওয়া যায়।


🚤 রাঙ্গামাটি থেকে সাজেক যাওয়ার উপায়

রাঙ্গামাটি থেকে সাজেক যাওয়ার দুটি উপায় রয়েছে—সড়ক পথ এবং নৌপথ

🛥️ নৌপথে

রাঙ্গামাটির রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে ১০টার মধ্যে বাঘাইছড়ির উদ্দেশ্যে লঞ্চ ছাড়ে।

  • 💰 ভাড়া: ২৫০–৩০০ টাকা

  • ⏱ সময় লাগে: প্রায় ৫–৬ ঘন্টা

🚌 সড়ক পথে

রাঙ্গামাটি বাস টার্মিনাল থেকে সকাল ৭:৩০টা থেকে খাগড়াছড়ির বাস পাওয়া যায়।

যদি আপনি সকালের স্কটে সাজেক ঢুকতে চান, তাহলে—

  • ভোর ৬টায় রিজার্ভ গাড়িতে রওনা হওয়া ভালো

  • খাগড়াছড়ি পৌঁছাতে সময় লাগে প্রায় ২ ঘন্টা

পৌঁছে দ্রুত (৩০ মিনিটের মধ্যে) নাস্তা শেষ করে সাজেকের উদ্দেশ্যে রওনা দিন।

👉 এতে আপনি প্রায় সাড়ে ৯টা – ৯:৪৫ এর মধ্যে বাঘাইহাট পৌঁছাতে পারবেন।

  • 🕙 সকাল ১০টায় আর্মি স্কট ছাড়ে

  • এই স্কট মিস করলে পরবর্তী স্কটের জন্য বিকেল 2 টা পর্যন্ত অপেক্ষা করতে হবে



সাজেক ভ্রমণের খরচ

সাজেক ভ্রমণের খরচ মূলত নির্ভর করে আপনি কতজন যাচ্ছেন এবং কোথায় থাকছেন তার উপর।

গড়ে একজনের জন্য ২ দিনের ট্যুর খরচ হতে পারে:

বাস ভাড়া
১৭০০-৩২০০ টাকা

জিপ ভাড়া (শেয়ার করলে)
১০০০ – ১৫০০ টাকা

রিসোর্ট ভাড়া
২০০০ – ৬০০০ টাকা

খাবার খরচ
১০০০-২০০০ টাকা

সব মিলিয়ে একজনের সাজেক ট্যুর খরচ প্রায় ৫৫০০ – ১০০০০ টাকা হতে পারে।



সাজেকের সেরা রিসোর্ট ( Best Resort list in sajek Valley)


সাজেকে বর্তমানে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট তৈরি হয়েছে যেখানে পর্যটকরা আরামদায়কভাবে থাকতে পারেন।



কিছু জনপ্রিয় রিসোর্ট:

1. Meghmaya Resort Sajek 

এটি সাজেকের অন্যতম পরিচিত  রিসোর্ট। ৮ টি আলাদা আলাদা কটেজ নিয়ে 

মেঘমায়া রিসোর্ট সার্ভিস দিয়ে তাকে । এই রিসোর্টটি লোকেশান  মিজোরাম সাইডে হওয়ায়

এখান থেকে পাহাড় ও মেঘের দৃশ্য খুব সুন্দর দেখা যায়।

2. MeghPunji Resort sajek 

প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত এই রিসোর্টটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।

3. Adri Hill Resort Sajek

পরিষ্কার পরিবেশ এবং সুন্দর মিজোরাম ভিউয়ের জন্য অনেক পর্যটক এই রিসোর্টটি পছন্দ করেন।

4. Tulip Garden Resort Sajek

প্রকৃতির কাছাকাছি থাকার জন্য এটি ভালো একটি অপশন।

5. Sheari Eco Cottage Sajek

6. Machangnock Resort sajek 

7. Sunrise Eco Cottage Sajek

8. Sara Lusai Cottage Sajek

9. sara nil Kuthi resort sajek

10. MeghPalli Resort Sajek



সাজেক ভ্রমণের সেরা সময় (Best Time for Sajek valley Travel)

সাজেক ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় হলো আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত । 

এই সময়ে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকে এবং আকাশ পরিষ্কার থাকায় মেঘ

ও পাহাড়ের সৌন্দর্য ভালোভাবে দেখা যায়।

তবে বর্ষাকালে সাজেকের দৃশ্য একেবারে অন্যরকম হয়। তখন পাহাড়গুলো সবুজে

ঢেকে যায় এবং মেঘের সমুদ্র দেখা যায় প্রায়ই।


সাজেকে দেখার মতো জায়গা ( Sajek Valley tourist places)

Konglak Hill

সাজেকের সবচেয়ে উঁচু পাহাড়গুলোর একটি। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য অসাধারণ।

Ruilui Para

এটি একটি ছোট পাহাড়ি গ্রাম যেখানে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাপন কাছ থেকে দেখা যায়।

Stone Garden

এখান থেকে পুরো সাজেক উপত্যকার সুন্দর দৃশ্য দেখা যায়।

Lusai Village Sajek // লুসাই ভিলেজ

এখানে পাহাড়িদের ঐতিহ্য কাপড়-চোপড় অস্ত্র এই জিনিসগুলো দর্শন করা হয় ।

টিকিট কেটে প্রবেশ করতে হয় । এক কথায় পাহাড়িদের ঐতিহ্য জানতে হলে

আপনাকে এই গ্রামে ভিজিট করতে হবে।


সাজেক ভ্রমণের গুরুত্বপূর্ণ টিপস

সাজেক ভ্রমণকে আরও নিরাপদ ও উপভোগ্য করতে কিছু বিষয় মাথায় রাখা ভালো।

১. আগে থেকেই রিসোর্ট বুকিং করে রাখুন।
২. পাহাড়ি রাস্তা হওয়ায় যাত্রার সময় সতর্ক থাকুন।
৩. শীতকালে গেলে গরম কাপড় নিয়ে যান।
৪. পর্যাপ্ত নগদ টাকা রাখুন, কারণ সেখানে ATM নেই।
৫. পরিবেশ পরিষ্কার রাখতে ময়লা ফেলে আসবেন না।


শেষ কথা

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে Sajek Valleyঅবশ্যই ভ্রমণ তালিকায় রাখা উচিত। পাহাড়, মেঘ, সূর্যোদয় আর শান্ত পরিবেশ মিলিয়ে সাজেক

সত্যিই এক অনন্য ভ্রমণ গন্তব্য।

আপনি যদি প্রকৃতির মাঝে কিছু সময় কাটাতে চান, তাহলে সাজেক ভ্যালি হতে পারে আপনার

পরবর্তী ভ্রমণ পরিকল্পনার জন্য আদর্শ জায়গা।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url