সাজেক রিসোর্ট লিস্ট ও ভাড়া ২০২৬ | সেরা ১০টি রিসোর্ট বুকিং গাইড

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পাহাড়ি পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হলো সাজেক ভ্যালি। প্রতি বছর হাজার হাজার পর্যটক মেঘ, পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে সাজেক ভ্রমণে যান।
Best Sajek resort list and price guide 2026 in Bangladesh
তবে ভ্রমণের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাধ্যের মধ্যে ভালো একটি রিসোর্ট নির্বাচন করা। তাই আজকের এই ব্লগে সাজেকের আপডেট রিসোর্ট লিস্ট, রুম ভাড়া, সুবিধা এবং বুকিং সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরব।

সাজেকের সবচেয়ে সুন্দর ১০টি রিসোর্ট তালিকা ও ভাড়া

সাজেকে বর্তমানে ছোট-বড় মিলিয়ে প্রায় ১৫০টিরও বেশি রিসোর্ট রয়েছে যেখানে প্রায় ৪-৫ হাজার পর্যটক রাত্রি যাপন করতে পারে  । 
তবে সব রিসোর্টের মধ্যে কিছু জায়গা রয়েছে যেগুলো পর্যটকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। আজকের এই পর্বে সাজেকের সবচেয়ে সুন্দর ১০টি রিসোর্ট, তাদের ভাড়া, সুবিধা ও বুকিং তথ্যসহ বিস্তারিতভাবে তুলে ধরব।

১. মেঘমায়া রিসোর্ট সাজেক

মেঘমায়া রিসোর্ট ( Meghmaya resort )  বর্তমানে সাজেক ভ্যালির অন্যতম সেরা মিজোরাম ভিউ রিসোর্ট হিসেবে পরিচিত। ২০২৫ সালের মার্চ মাসে ৮টি স্বতন্ত্র কটেজ নিয়ে যাত্রা শুরু করা এই রিসোর্টটি খুব অল্প সময়ের মধ্যেই এর মনোমুগ্ধকর লোকেশন, নান্দনিক ডিজাইন এবং অসাধারণ ভিউয়ের কারণে পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
রিসোর্টটি সাজেকের রুইলুই পাড়ায় অবস্থিত এবং প্রতিটি কটেজ থেকেই সরাসরি মিজোরামের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করা যায়। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো-প্রতিটি কটেজের সামনে খোলা পাহাড়ি ভিউ রয়েছে, সামনে কোনো স্থাপনা না থাকায় প্রকৃতির সৌন্দর্য পুরোপুরি উপভোগ করা যায়।

বর্তমানে মেঘমায়া রিসোর্টে মোট ৩ ধরনের রুম সুবিধা রয়েছে-
রেগুলার কাপল কটেজ (২টি) - ভাড়া: ৫৫০০ টাকা
প্রিমিয়াম কাপল কটেজ (৪টি) - ভাড়া: ৬৫০০ টাকা
সেমি ডুপ্লেক্স কটেজ (২টি) - ভাড়া: ৭৫০০ টাকা

Meghmaya Resort Sajek with stunning Mizoram mountain view
Meghmaya Resort Sajek

অতিথিদের স্বাগত জানাতে রিসোর্টে পৌঁছানোর পর পরিবেশন করা হয় ওযেলকাম ড্রিংকস এবং কমপ্লিমেন্টারি  হিসেবে থাকে সকালের নাস্তাও। আরামদায়ক পরিবেশ ও শান্ত নিরিবিলি লোকেশনের কারণে কাপল এবং ফ্যামিলি ট্যুরের জন্য এটি বেশ জনপ্রিয় একটি রিসোর্ট।
যোগাযোগ
মোবাইল: 01744482962 | 01611934793

২. মেঘপুঞ্জি রিসোর্ট

মেঘপুঞ্জি রিসোর্ট সাজেক ভ্যালির অন্যতম জনপ্রিয় এবং নান্দনিক ইকো রিসোর্ট। “The Village in the Cloud” নামে পরিচিত এই রিসোর্টটি সাজেকের রুইলুই পাড়ার মিজোরাম সাইডে
অবস্থিত, যেখানে প্রায় সময়ই মেঘ এসে চারপাশ ঢেকে রাখে। রিসোর্ট থেকে মিজোরামের পাহাড়ি সৌন্দর্য এবং মেঘের সাদা সমুদ্রের মতো দৃশ্য উপভোগ করা যায়, যা পর্যটকদের কাছে সাজে ভ্যালিকে অনন্য করে তুলে।
বর্তমানে মেঘপুঞ্জি রিসোর্টে মোট ৬টি স্বতন্ত্র ইকো কটেজ রয়েছে। কটেজগুলোর নাম হলো- তারাশা, পূর্বাশা, রোদেলা, মেঘলা, নীলিমা এবং চন্দ্রিমা। প্রতিটি কটেজ মূলত কাপলদের জন্য ডিজাইন করা।

রিসোর্টের প্রতিটি কটেজ কাঠ, বাঁশ এবং গ্লাসের সমন্বয়ে নান্দনিকভাবে তৈরি করা হয়েছে। এছাড়া প্রতিটি রুমের ভেতর ও ব্যক্তিগত বারান্দা থেকে সরাসরি মিজোরামের পাহাড়ি ইনফিনিটি ভিউ উপভোগ করা যায়।
বড় ও প্রশস্ত বারান্দা, সুন্দর ইন্টেরিয়র এবং নিরিবিলি পরিবেশের কারণে এটি সাজেকের অন্যতম সেরা কাপল রিসোর্ট হিসেবে পরিচিত।
সিজনের টাইমে এই রিসোর্টের বুকিং পেত মিনিমাম ১মাস আগে যোগাযোগ করতে হয়।

Meghpunji Resort Sajek Valley Bangladesh beautiful mountain view eco resort
MeghPunji Resort 

মেঘপুঞ্জি রিসোর্টে অতিথিদের জন্য রয়েছে  ওয়েলকাম ড্রিংকস, কমপ্লিমেন্টারি সকালের নাস্তা,রুম সার্ভিস এবং ২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ সুবিধা। এছাড়া গিজার, IPS, সোলার ব্যাকআপ এবং জেনারেটর সুবিধাও রয়েছে।
রাতের বেলায় পুরো রিসোর্টের আলোকসজ্জা এবং সুন্দর বাগান জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তোলে।

রুম ভাড়া
সাধারণ কর্মদিবসে : ৫,৫০০ টাকা
সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনে: ৬,০০০ টাকা
প্রতিটি কটেজ মূলত কাপলদের জন্য ডিজাইন করা হলেও অতিরিক্ত অতিথি থাকলে ফ্লোরে আলাদা বেডের ব্যবস্থা করা হয়। সেক্ষেত্রে প্রতিজনের জন্য অতিরিক্ত ২,০০০ টাকা চার্জ প্রযোজ্য।
প্রকৃতির একদম কাছাকাছি থেকে মেঘ, পাহাড় এবং শান্ত পরিবেশ উপভোগ করতে চাইলে মেঘপুঞ্জি রিসোর্ট হতে পারে সাজেক ভ্রমণের জন্য বেস্ট চয়েস।

যোগাযোগ
মোবাইল: 01815-761065

৩. মেঘপল্লী রিসোর্ট  

মেঘপল্লী রিসোর্ট (Meghpolli Resort) বর্তমানে সাজেক ভ্যালির অন্যতম জনপ্রিয় এবং ইউনিক প্রিমিয়াম ইকো রিসোর্টগুলোর মধ্যে অন্যতম। মিজোরাম পাহাড়ের অসাধারণ ভিউ, মাটির তৈরি ইকো কটেজ এবং সাজেকের একমাত্র সুইমিং পুল সুবিধার কারণে খুব অল্প সময়ের মধ্যেই রিসোর্টটি ভ্রমণপ্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

রিসোর্টটি মিজোরাম সাইডে  অবস্থিত হওয়ায় সেখান থেকে সরাসরি মিজোরামের পাহাড়, মেঘের ভেলা এবং সাজেকের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। শান্ত-নিরিবিলি লোকেশন এবং প্রিমিয়াম কটেজ ডিজাইনের কারণে এটি বর্তমানে সাজেকের অন্যতম সেরা কাপল ও ফ্যামিলি রিসোর্ট হিসেবে পরিচিত।

মেঘপল্লী রিসোর্টের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর “Eco Mud House” এবং “Private Pool Cottage”।  ইকো মাড হাউজ গুলোরর জন্য আধুনিক সুবিধার পাশাপাশি এখানে গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়াও সুন্দরভাবে ফুটে উঠেছে।

Meghpolli Resort Sajek Valley eco mud house with swimming pool and Mizoram hill view
Meghpolli Resort sajek
সাজেক ভ্যালির একমাত্র ইনফিনিটি সুইমিং পুল সুবিধা থাকায় অনেক শহুরে পর্যটকের কাছেই এটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। পাহাড় আর মেঘের অপূর্ব ভিউ উপভোগ করতে করতে সুইমিং পুলে সময় কাটানো সত্যিই অসাধারণ এক অভিজ্ঞতা। 
এছাড়াও বাসন্তী কটেজে রয়েছে সম্পূর্ণ প্রাইভেট পুল সুবিধা, যা কাপল কিংবা প্রাইভেসি পছন্দ করা পর্যটকদের জন্য পারফেক্ট।

রিসোর্টটিতে রয়েছে ৬টি সুন্দর ও স্বতন্ত্র ইকো কটেজ -বৈশাখী, শ্রাবণী, শরোদী, হেমন্তী, পৌষী এবং বাসন্তী। প্রতিটি কটেজেই রয়েছে কাপল বেড, ইউনিক ড্রয়ার বেড, বড় ব্যালকনি, দোলনা, আধুনিক ওয়াশরুম এবং প্রাকৃতিক ভিউ উপভোগের দারুণ ব্যবস্থা।
এছাড়াও অতিথিদের জন্য রয়েছে - কমপ্লিমেন্টারি সকালের নাস্তা, BBQ সুবিধা, ২৪ ঘণ্টা বিদ্যুৎ ব্যাকআপ, নিরাপদ ও নিরিবিলি পরিবেশ ও মিজোরাম পাহাড়ের অসাধারণ ইনফিনিটি ভিউ।
রুম ভাড়া
সাধারণ কটেজ ভাড়া শুরু ( ২ জন ): ৫,৫০০ টাকা থেকে
প্রিমিয়াম ও প্রাইভেট পুল কটেজ: ১৫,০০০ টাকা পর্যন্ত।
সিজনের সময় এই রিসোর্টের চাহিদা অনেক বেশি থাকে, তাই আগেই বুকিং নিশ্চিত করা যাওয়া ভালো।

পাহাড়ি পরিবেশ এবং প্রকৃতির  কাছাকাছি থেকে মেঘ, পাহাড়, সুইমিং পুল এবং ইউনিক ইকো কটেজের অভিজ্ঞতা নিতে চাইলে  Meghpolli Resort Sajek হতে পারে সাজেক ভ্রমণের জন্য সেরা পছন্দ।

যোগাযোগ
মোবাইল:  01886761065 

৪. টিউলিপ গার্ডেন রিসোর্ট

টিউলিপ গার্ডেন রিসোর্ট ( Tulip Garden Resort Sajek) সাজেক ভ্যালির অন্যতম সুন্দর প্রিমিয়াম রিসোর্ট, যা বিশেষভাবে সূর্যাস্ত, মেঘের অপূর্ব দৃশ্য  দেখার জন্য পরিচিত ।  বাংলাদেশ ভিউ রিসোর্ট গুলার মধ্যে সবচেয়ে সুন্দর লোকেশন এবং প্রিমিয়াম ডেকোরেশনের রিসোর্ট । 
সাজেকের একমাত্র বাথটাব সমৃদ্ধ ওয়াশরুম আছে এই রিসোর্টে। রিসোর্টটিতে রয়েছে ৫টি সুন্দর কটেজ ও ভিলা। প্রতিটি ভিলা থেকে সাজেকের পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। 

Tulip Garden Resort Sajek Valley beautiful sunset view cottage in Bangladesh
Tulip Garden Resort

অতিথিদের জন্য রয়েছে কমপ্লিমেন্টারি সকালের নাস্তা, ২৪ ঘণ্টা স্টাফ সার্ভিস, বিশুদ্ধ পানীয় জল এবং প্রয়োজনীয় টয়লেট্রিজ সুবিধা। এছাড়াও লোডশেডিং হলে দ্রুত জেনারেটর ব্যাকআপ চালু করা হয়।
রুম ভাড়া
২ জনের রুম: প্রায় ৬,৫০০ টাকা
৩–৪ জনের রুম: প্রায় ৭,৫০০ টাকা
যারা সাজেকে সুন্দর সূর্যাস্ত, মেঘের ভিউ এবং শান্ত পরিবেশে আরামদায়ক সময় কাটাতে চান, তাদের জন্য Tulip Garden Resort Sajek হতে পারে দারুণ একটি পছন্দ।

যোগাযোগ
মোবাইল: 01744482962

৫. সাজেক আর্মি রিসোর্ট

সাজেক আর্মি রিসোর্ট  (Sajek Army Resort) হলো সাজেক ভ্যালিতে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একমাত্র নিরাপদ ও প্রিমিয়াম রিসোর্ট। রিসোর্টটি মূলত সেনাবাহিনীর কর্মকর্তা এবং প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত হলেও বিশেষ রেফারেন্সের মাধ্যমে সাধারণ পর্যটকরাও বুকিং করতে পারেন।

রিসোর্টটিতে  এসি এবং নন-এসি দুই ধরনের রুম সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট ও মানসম্মত খাবারের ব্যবস্থা। সাধারণত প্রতি রাতের রুম ভাড়া প্রায় ১২,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকার মধ্যে হয়ে থাকে। সরকারি কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট গ্রেড অনুযায়ী বিশেষ ডিসকাউন্ট সুবিধাও রয়েছে।
যোগাযোগ
মোবাইল: 01769-302370 

Sajek valley resort list

৬.নিরিবিলি রিসোর্ট

নিরিবিলি রিসোর্ট (Niribili Eco Resort) সাজেকের সবচেয়ে সুন্দর রিসোর্ট গুরোর মধ্যে একটি। 
রুইলই পাড়াতে অবস্থিত নিরিবিলি রিসোর্টে মোট কটেজ সংখ্যক ৮টি । এদের মধ্যে প্রিমিয়াম রাউন্ড কটেজ  ৬টি ও ২টি  প্রিমিয়াম সেমি ডুপ্লেক্স কটেজ। 
এই রিসোর্টে থাকতে হলে প্রতি রাতের জন্য ভাড়া লাগবে ৫৫০০ টাকা থেকে ৭০০০ টাকা। ভাড়া সহ বিস্তারিত জেনে নিতে পারবেন এদের ওয়েবসাইট থেকে।
যোগাযোগ
মোবাইল: 01897-984440, 01897-984441

৭. অদ্রি হিল রিসোর্ট

অদ্রি হিল রিসোর্ট (Adri Hill resort ) সাজেকের সবচেয়ে সুন্দর রিসোর্ট গুলোর মধ্যে একটা। এই রিসোর্ট সাজেকের প্রাণকেন্দ্র রুইলুই পাড়ায় মিজোরাম
সাইডে অবস্থিত। এই রিসোর্টে রয়েছে ৪ টা কটেজ। কটেজগুলা স্পেশালি কাপলদের জন্য বেস্ট। প্রতিটি কটেজের সাথে রয়েছে প্রাইভেট বারান্দা । 

অদ্রি হিল রিসোর্ট থাকলে অতিথিরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ওয়েলকাম ড্রিংকস এবং প্রয়োজনীয় রুম এমেনিটিজ সুবিধা উপভোগ করতে পারবেন। 
পাশাপাশি খুব কাছ থেকে সাজেকের মেঘ ও পাহাড়ের অপূর্ব সৌন্দর্য উপভোগ করার অসাধারণ অভিজ্ঞতা পাওয়া যাবেন। 
কাপল রুমের ভাড়া ৬,৫০০ টাকা। নির্ধারিত ২ জন অতিথির অতিরিক্ত কেউ অবস্থান করতে চাইলে প্রতি অতিরিক্ত অতিথির জন্য ১,০০০ টাকা চার্জ প্রযোজ্য হবে।
তবে একটি রুমে সর্বোচ্চ ৪ জন পর্যন্ত থাকার অনুমতি রয়েছে।

যোগাযোগ
মোবাইল: 01744482962

৮. সারা লুসাই ইকো কটেজ

সারা লুসাই ইকো কটেজ সাজেকের প্রাণকেন্দ্র রুইলুই পাড়াতে অবস্থিত । সাজেকের মিজোরাম সাইডে অবস্থিত এই রিসোর্টে রয়েছে ২টি সেমি ডুপ্লেক্স রুম, দুইটা কাপল রুম এবং ২টি রাউন্ড কটেজ। রুম ভেদে ভড়া ৫৫০০ থেকে ৮৫০০ টাকা। 
প্রতিটি রুম থেকে ইনফিনিটি মিজোরাম ভিউ ,মেঘ, সূর্যদয়,উপভোগ করতে পারবেন। প্রতিটি রুমে রয়েছে এটাস্ট ওয়াসরুম, ও সুবিশাল পারসোনাল বারান্দা।

যোগাযোগ
মোবাইল: 01744482962 | 01836999826

৯.জুমঘর ইকো রিসোর্ট

সাজেকের রুইলুই পাড়া ক্লাব হাউজের কাছাকাছি মনোরম পরিবেশে গড়ে উঠেছে জুমঘর ইকো রিসোর্ট (Jumghor Eco Resort)। সুন্দর ও ব্যতিক্রমধর্মী কটেজ ডিজাইনের কারণে পর্যটকদের কাছে রিসোর্টটি বেশ পরিচিত। এখানে আলাদা আলাদা কটেজে মোট ৬টি কাপল রুম রয়েছে এবং প্রতিটি রুমে সর্বোচ্চ ৪ জন পর্যন্ত থাকার সুবিধা পাওয়া যায়।

জুমঘর ইকো রিসোর্ট সাজেক ভ্যালির সুন্দর কটেজ ও পাহাড়ি পরিবেশের দৃশ্য
Jumghor Eco Resort

জুমঘর ইকো রিসোর্টে অবস্থানের জন্য কাপলদের আনুমানিক খরচ পড়বে ৫,০০০ থেকে ৬০০০ টাকা।
যোগাযোগ
মোবাইল: 01884-208060

১০. সানরাইজ ইকো রিসোর্ট

আজকের সাজেক রিসোর্ট লিস্ট ও বুকিং গাইডের শেষ রিসোর্ট হিসেবে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তুলনামূলক সাশ্রয়ী এবং দারুণ মেঘের ভিউ সমৃদ্ধ একটি রিসোর্ট , নাম সানরাইজ ইকো রিসোর্ট । সাজেকের প্রাণকেন্দ্র রুইলুইপাড়াতে এই রিসোর্টটি অবস্থিত।
রিসোর্টটিতে রয়েছে ২টি কাপল কটেজ এবং ২টি সেমি ডুপ্লেক্স রুম। কাপল কটেজের ভাড়া ৫,৫০০ টাকা এবং সেমি ডুপ্লেক্স রুমের ভাড়া ৬,৫০০ টাকা। ছুটির দিন ছাড়া রুম এভেইলেবিলিটি সাপেক্ষে কিছুটা দরদাম করে ডিসকাউন্ট পাওয়ার সুযোগও রয়েছে।
সেমি ডুপ্লেক্স রুমে অতিরিক্ত বেড যোগ করে সর্বোচ্চ ৬ জন পর্যন্ত থাকা যায়। তবে ৪ জনের বেশি হলে প্রতি অতিরিক্ত অতিথির জন্য ৫০০ টাকা অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।
প্রতিটি রুমের সাথে রয়েছে সুন্দর মেঘ দেখার বারান্দা, দোলনা এবং বসার জন্য আলাদা চেয়ার। মাঝারি বাজেটের মধ্যে সাজেক ভ্রমণ পরিকল্পনা করলে সানরাইজ ইকো রিসোর্ট হতে পারে আপনাদের জন্য একটি চমৎকার পছন্দ।

যোগাযোগ
মোবাইল: 01744482962

বাজেট ফ্রেন্ডলি সাজেক রিসোর্ট

উপরে উল্লেখিত ১০টি রিসোর্ট সাজেকের জনপ্রিয়, সুন্দর এবং প্রিমিয়াম ক্যাটাগরির রিসোর্টগুলোর মধ্যে অন্যতম। তবে যারা তুলনামূলক কম বাজেটের মধ্যে সাজেক ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্যও সাজেকে রয়েছে বেশ কিছু ভালো মানের বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট।
কম বাজেটের মধ্যে থাকার জন্য গসপেল রিসোর্ট, মৈত্রী ইকো রিসোর্ট, মৌনআভা রিসোর্ট এবং  দার্জিলিং রিসোর্ট হতে পারে ভালো পছন্দ। এসব রিসোর্টে সাধারণত কাপল রুম ২,৫০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে পাওয়া যায়। এছাড়াও ৪ জনের জন্য ডাবল রুমের ভাড়া হয়ে থাকে প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০ টাকার মধ্যেই।
যারা স্বল্প খরচে সাজেকের মেঘ, পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য এই বাজেট রিসোর্টগুলো হতে পারে দারুণ একটি অপশন।

কাপলদের জন্য সেরা সাজেক রিসোর্ট

রোমান্টিক পরিবেশ, মেঘে ঘেরা পাহাড়ি দৃশ্য এবং নিরিবিলি সময় কাটানোর জন্য সাজেক ভ্যালি বর্তমানে কাপলদের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। সাজেকে এমন অনেক কাপল ফ্রেন্ডলি রিসোর্ট রয়েছে যেখানে প্রাইভেট কটেজ, মেঘ দেখার বারান্দা, সুন্দর পাহাড়ি ভিউ এবং শান্ত পরিবেশ উপভোগ করা যায়।
বিশেষ করে মেঘমায়া রিসোর্ট,টিউলিপ গার্ডেন রিসোর্ট , অদ্রি হিল রিসোর্ট, সানরাইজ ইকো রিসোর্ট  কাপলদের কাছে বেশ জনপ্রিয়।

যারা সাজেকে কাপল রিসোর্ট বুকিং, হিল ভিউ কাপল কটেজ, প্রিমিয়াম সাজেক রিসোর্ট কিংবা কম বাজেটের কাপল রুম খুঁজছেন তারা এই 01744482962 নাম্বারে যোগাযোগ করতে পারেন।
তবে উপরের সাজকেরে সবচেয়ে সুন্দর রিসোর্টে থাকতে চাইলে মিনিমাম ১৫ দিন আগে বুকিং করাই বুদ্ধিমানের কাজ হবে।

সাজেক রিসোর্ট বুকিং করার নিয়ম

সাজেক ভ্রমণের আগে রিসোর্ট বুকিং করা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ছুটির দিন ও পর্যটন মৌসুমে (August-January)।

বর্তমানে অনলাইনে বা ফোনের মাধ্যমে সহজেই সাজেকের বিভিন্ন কটেজ ও রিসোর্ট বুকিং করা যায়। বুকিং করার আগে রিসোর্টের লোকেশন, রুম ভাড়া, ভিউ, খাবারের সুবিধা এবং যাতায়াত ব্যবস্থা সম্পর্কে ভালোভাবে জেনে নিবেন । 
এছাড়া অগ্রিম টাকা পাঠানোর আগে রিসোর্টের সঠিক তথ্য ও রিভিউ যাচাই করাও জরুরি। নির্ভরযোগ্য বুকিং সেবা পেতে অনেক পর্যটক এখন ট্রাভেল এজেন্সির সহায়তা নিচ্ছেন।
 দীর্ঘ ৪ বছর ধরে সুনামের সাথে  Green Eco Travels সাজেকে রিসোর্ট বুকিং সার্ভিস দিয়ে আসছে। নিরাপদে রুম বুকিং করতে এদের সাথে যোগাযোগ করতে পরেন।

সাজেক ভ্রমণের গুরুত্বপূর্ণ টিপস

সাজেক ভ্রমণ নিরাপদ ও উপভোগ্য করতে নিচের পয়েন্ট গুলা অবশ্যই মাথায় রাখবেন-
  • আগে থেকেই রিসোর্ট বুকিং করে রাখুন।
  • পাহাড়ি রাস্তা হওয়ায় গাড়ি চলাচলের সময় সতর্ক থাকুন।
  • শীতকালে গেলে গরম কাপড় সঙ্গে রাখুন।
  • পর্যাপ্ত নগদ টাকা রাখুন, কারণ অনেক জায়গায় ATM সুবিধা নেই।
  • পরিবেশ পরিষ্কার রাখতে যেখানে সেখানে ময়লা ফেলবেন না।
  • আর্মি ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন।
  • মোবাইল নেটওয়ার্ক সব জায়গায় ভালো নাও থাকতে পারে, তাই প্রয়োজনীয় যোগাযোগ আগে থেকেই সেরে নিন।
  • সূর্যোদয় ও মেঘ দেখার জন্য ভোরে ঘুম থেকে ওঠার প্রস্তুতি রাখুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনার আরও কিছু জানার খাকলে কমেন্ট করুন 🙏

comment url